Cvoice24.com

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২৬
পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় একটি বিয়ের বাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুতের ওয়্যারিং লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকার ওসমানের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (২০) মগনামা ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকার বাসিন্দা ও ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আবছার দীর্ঘদিন ধরে ডেকোরেশনের ব্যবসা করে আসছেন। বাবার ব্যবসায় সহযোগিতা করতেন ছেলে সাইফুলও। বিভিন্ন সময় বিয়েসহ সামাজিক অ

কক্সবাজারের পেকুয়ায় একটি বিয়ের বাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুতের ওয়্যারিং লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকার ওসমানের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (২০) মগনামা ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকার বাসিন্দা ও ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আবছার দীর্ঘদিন ধরে ডেকোরেশনের ব্যবসা করে আসছেন। বাবার ব্যবসায় সহযোগিতা করতেন ছেলে সাইফুলও। বিভিন্ন সময় বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের বাড়িতে গিয়ে ডেকোরেশনের কাজ করতেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ ও জেনারেটরের লাইনে ওয়্যারিংয়ের কাজেও দক্ষতা ছিল তার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী জানান, শুক্রবার রাতে মিয়াজীপাড়া এলাকার ওসমানের বাড়িতে ডেকোরেশনের কাজের জন্য যান সাইফুল। সেখানে ডেকোরেশনের বিদ্যুৎ সংযোগের ওয়্যারিং লাইন ঠিক করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এদিকে, সাইফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নুষ্ঠানের বাড়িতে গিয়ে ডেকোরেশনের কাজ করতেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ ও জেনারেটরের লাইনে ওয়্যারিংয়ের কাজেও দক্ষতা ছিল তার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী জানান, শুক্রবার রাতে মিয়াজীপাড়া এলাকার ওসমানের বাড়িতে ডেকোরেশনের কাজের জন্য যান সাইফুল। সেখানে ডেকোরেশনের বিদ্যুৎ সংযোগের ওয়্যারিং লাইন ঠিক করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এদিকে, সাইফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

কক্সবাজার সব খবর