Cvoice24.com

আনোয়ারায় জামায়াতের বিজয় র‍্যালি
‘তারা পালিয়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের পাশে’

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:০০, ১৬ ডিসেম্বর ২০২৪
‘তারা পালিয়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের পাশে’

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) চাতরী চৌমুহনীস্থ কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের পুরাতন শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

বিজয় র‍্যালিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

শেষে উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল হাসান খোকা সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ‘বিগত ১৭ বছর দেশে লুটেপুটে ফ্যাসিস্ট হাসিনার দল স্বৈরাচারি রাজত্ব কায়েম করেছিলো। ২৪ এর ছাত্র- জনতার বিপ্লবের মধ্য দিয়ে মানুষ আজ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা পালিয়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের পাশে আগেও ছিলাম এখন ও আছি’। 

তিনি বলেন, ‘আমরা বিগত সময়ে দিনের ভোট রাতের বিরুদ্ধে ছিলাম। শুধু চেয়েছিলাম তিনি পদত্যাগ করুক কিন্তু তারা দল বেঁধে পালিয়েছে। এই বিপ্লব ছাত্র-জনতার বিপ্লব, কেউ এই বিপ্লবকে নস্যাৎ করতে চাইলে জনতা তার কঠিন জবাব দিবে বলে তিনি হুঁশিয়ার দেন’।


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর