Cvoice24.com

আনোয়ারায় কুংফু ও উশুর বেল্ট প্রদান

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৫৪, ২০ ডিসেম্বর ২০২৪
আনোয়ারায় কুংফু ও উশুর বেল্ট প্রদান

চট্টগ্রামের আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি নামে এক আত্মরক্ষাকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরীক্ষা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের বেল্ট প্রদান করেন জাতীয় জাজ এন্ড কোচ মহসিন পারভেজ। 

বেল্টপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, পরীক্ষায় দুই ধাপে উত্তীর্ণদের বেল্ট প্রদান করা হয়। যার একটি সবুজ বেল্ট এবং অন্যটি হলুদ। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র শিক্ষার্থী বাদশা, নুরুল আজিম, মামুন, মিসকাত ও রাদিয়া। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর