বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
টঙ্গী বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলার সদরে আনোয়ারা উপজেলার সর্বস্তরের ওলামা মাশারেখ ও তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদিসের ভাষ্য মতে দ্বীনের মধ্যে ফেৎনা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। তাই যারা দ্বীনের মধ্যে উদ্দেশ্যপ্রণীতভাবে ফেৎনা-ফাসাদ সৃষ্টি করে তারা কখনো দ্বীন প্রচারক হতে পারে না।
বক্তারা আরো বলেন, নিজেদের ভাইদের প্রতি তথাকথিত সাদপন্থিদের এমন আচরণের পিছনে নিশ্চয় কোনো অশুভ মদদ রয়েছে। তারা ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।
এ সময় তারা অনতিবিলম্বে সাদপন্থিদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ও ইজতেমার মাঠে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে কাজী আকতার হোসেন আনোয়ারী, মুফতি আবুল হোসেন, মাওলানা তৈয়ব হালীম, আব্দুল লতিফ শাহ্, হাবিবুল্লাহ কাসেমী, রেজাউল করিম, আবু হানীফা নোমান, মাওলানা আলমগীর, মাওলানা এখলাসুর রহমান, মাহমুদুল্লাহ মাহমুদ, ইয়াকুব আব্দুল্লাহ ইসলামাবাদী ও মোকাদ্দেস হোসেন ত্বোরাবী প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













