Cvoice24.com

আনোয়ারায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ 

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১১:২৭, ৫ জানুয়ারি ২০২৫
আনোয়ারায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রামের আনোয়ারায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বটতলী এস এম আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু।

বটতলী ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে, ইলিয়াছ করিম মিঠু ও সামসুল হুদা ফাহিমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বটতলী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া করিম টিপু, উপজেলা সদস্য এস এম কামরুল ইসলাম, শাহ্ মোহসেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম সাহাবউদ্দীন, মাস্টার নাসির, জহির মেম্বার, জাফর মেম্বার, সাহাব উদ্দিন, ওয়াহিদ উদ্দিন, কাজী নাসির, একে খান, মো. ইলিয়াস, আবুল বশর, হোসাইন সুলতান, এয়ার মোহাম্মদ, মোহাম্মদ ইসহাক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদ, শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. দিদার, ছাত্রদল নেতা সিহাব ও সায়েম প্রমুখ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর