Cvoice24.com

আনোয়ারায় বরুমচড়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:১৩, ১৪ জানুয়ারি ২০২৫
আনোয়ারায় বরুমচড়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বরুমচড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন থেকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামসুল ইসলাম চৌধুরী (৭৬) বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদারের বাড়ির মৃত শাহাব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর এক বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের আসামি করা হয়। এরপর সব চেয়ারম্যান আত্মগোপনে চলে গেলেও বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম  নিজ এলাকায় ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও যেতেন। গেল নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বিস্ফোরক মামলার ১৫ নম্বর আসামি বরুমছড়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম। তাকে মঙ্গলবার দুপুরে বরুমছড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর