Cvoice24.com

আনোয়ারায় ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্ধ, জরিমানা

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:০১, ২৮ জানুয়ারি ২০২৫
আনোয়ারায় ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্ধ, জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিন দোকান থেকে ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও দোকানিদের পৃথক মামলায় আট হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) উপজেলা চাতরী চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।’ 

এ সময় তিনি নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। 

অভিযান চলাকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ ছাড়াও আনোয়ারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল, গবেষণাগার সহকারি মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর