Cvoice24.com

শেখেরখীলে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দায়িত্বে কামাল-নুরুল

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১১:০৭, ২৪ নভেম্বর ২০২৪
শেখেরখীলে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দায়িত্বে কামাল-নুরুল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কামাল মেম্বার সভাপতি এবং নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা হতে স্থানীয় বাহমনিখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মৌলানা নজির আহমদ।

অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল মোমেন, সহ-সাধারণ সম্পাদক জামাল ছত্তার, অর্থ সম্পাদক (কেশিয়ার) হেলাল উদ্দিন এবং  জহিরুল ইসলাম ও আব্দুল হাকিম সদস্য নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন কামাল মেম্বার।


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর