Cvoice24.com

মারা গেছেন শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম 

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১১:১০, ১০ ডিসেম্বর ২০২৪
মারা গেছেন শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোরশেদুল আলম ফারুকী (৫৫) আর নেই। সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

মাওলানা মোরশেদুল আলম ফারুকী উপজেলার শেখেরখীল ইউনিয়নের উত্তর শেখেরখীল মৌলভী পাড়ার মাস্টার মরহুম জিয়াউর রহমানের ছেলে। তিনি পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসায় প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও এ কন্যা সন্তানের জনক। 

মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদে আছর উত্তর শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মাওলানা মোরশেদুল আলম ফারুকীর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন । 
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর