Cvoice24.com

বাঁশখালীতে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা 

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৫৬, ১৪ ডিসেম্বর ২০২৪
বাঁশখালীতে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা 

শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। 

এতে সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুদ্দীন, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত বড়ুয়াসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর