Cvoice24.com

মহান বিজয় দিবসে পুকুরিয়া জামায়াতের সভা

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১১:০৬, ১৭ ডিসেম্বর ২০২৪
মহান বিজয় দিবসে পুকুরিয়া জামায়াতের সভা

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ইউনিয়নের চাঁদপুর আমতল সিএনজি স্টেশন প্রাঙ্গণে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহেদুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সহ-সভাপতি রাহবারে আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদি, উপজেলার শুরা ও কর্মপরিষদের সদস্য, সাবেক চেয়ারম্যান মজলুম জননেতা নুরুল আমিন সিকদার, আইনজীবী এডভোকেট মুজিবুল হক সিকদার, ডা. আবুল কালাম আজাদ, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা সোলতান মাহমুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আলী আহমেদ, অফিস ও প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ডা. মুহাম্মদ আফনান চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিনহাজুল ইসলাম, ব্যাংকার কাজী আব্দুল মান্নান, কাজী মহসিন, রাশেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে যেসব শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি এটার প্রতি ইঞ্চি সম্পদ ও সার্বভৌম রক্ষায় এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা মৃত্যুবরণ করেছে তারা আমাদের বীর! তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। দেশের মানুষের বাক্-স্বাধীনতা ফিরে এসেছে। 

এ সময় বক্তারা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর