Cvoice24.com

আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরী আর নেই

সিভয়েস২৪ ডেস্ক
২১:৩৮, ২১ জুন ২০২৪
আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরী আর নেই

চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী আর নেই। শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে শাহ্ মাবুদিয়া দরবার শরীফে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ বহু ভক্ত, মুরিদ, আশেক ও গুণগ্রাহী রেখে গেছেন।

আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরী ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা আলকাদেরী (র.) এর প্রধান খলিফা আল্লামা শাহসুফি মোহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র বড় ছেলে এবং সাজ্জাদানশীন পীর সাহেব হিসেবে হাজার হাজার মুরিদানের রাহবার ছিলেন।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর