বোয়ালখালীতে ধানি জমিতে অচেনা লাশ
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধানি জমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোড়ারবাগ গ্রামের সেবাখোলা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, লাশের মুখভর্তি কালো দাড়ি। পরনে ছিল কালো গেঞ্জি। তার ওপর মেয়েদের একটি মেক্সি পরা। মেক্সির ওড়নাটি গলায় পেঁচানো অবস্থায় ছিল। পুলিশের ধারণা, দুই-দিন আগে কেউ তাকে মেরে ফেলে রেখে গেছে। পচন ধরায় চেহারা চেনা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, হোড়ারবাগ গ্রামের সেবাখোলা বিলের এক ধানি জমিতে মরদেহটি পড়েছিলো। স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরনে ছিল কালো গেঞ্জির ওপর একটি মেক্সি। মেক্সির ওড়নাটি গলায় পেঁচানো অবস্থায় ছিল। মুখভর্তি কালো দাড়ি রয়েছে। তবে লাশে পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
তিনি আরও জানান, লাশের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, কেউ তাকে মেরে ফেলে রেখে গেছে। দুই-তিন দিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














