Cvoice24.com

বোয়ালখালীতে আ’লা হযরত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

সিভয়েস২৪ ডেস্ক
১১:৪৯, ২২ ডিসেম্বর ২০২৪
বোয়ালখালীতে আ’লা হযরত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে আ’লা হযরত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।  

দ্বিতীয়বারের মতো জ্ঞান অন্বেষণের দৃঢ় প্রত্যয়ে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষক, বুদ্ধিজীবী, প্রকৌশলী এবং সমাজসেবক।

উপস্থিত ছিলেন আ’লা হযরত স্মৃতি মেধাবৃত্তি পরিচালনা পর্ষদের পরিচালক মাহেনুর আলম আজাদী, উপ-পরিচালক (নিয়ন্ত্রক) আবু ছালেহ ও শাওন উদ্দীন, উপ-পরিচালক (সার্বিক) আরিফুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য শাহাদাত, রিদুয়ান, আবির, আরিফ, আলিদ, ওয়াহিদ, রিপন, জুনায়েদ প্রমুখ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর