Cvoice24.com

মধ্যরাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও 

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৪৪, ৩১ ডিসেম্বর ২০২৪
মধ্যরাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও 

কনকনে শীত আর হিমেল বাতাসে কাঁপছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বেশিরভাগ মানুষ। বিশেষ করে সরকারি আশ্রয়ণ প্রকল্পে ও গুচ্ছগ্রামে বসবাসরত দুস্থ-অসহায় শিশু এবং বয়স্করা শীতে বেশি কাবু। এ অবস্থায় মধ্যরাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। 

সোমবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে বৈলতলী ইউনিয়ন ও বরমা ইউনিয়নে কেশুয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পে ও গুচ্ছগ্রামে যান তিনি। এ সময় সরকারি আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামে বসবাসরত অর্ধ-শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও মো. রাজিব হোসেন। 

তিনি বলেন, ‘এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই জেলা প্রশাসক ফরিদা খানম মহোদয়ের নির্দেশনা মোতাবেক সরকারের এই বিশেষ উপহার শীতার্তদের গায়ে জড়িয়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করেছি।’ 

তিনি আরো বলেন, ‘দিনের বেলায় এসব লোকজন পেটের দায়ে বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত থাকেন বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছি।’

কম্বল বিতরণের এ কার্যক্রম চলমান থাকবে উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।

এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর