Cvoice24.com

সাংবাদিক তৌফিক আলমের বাবার ইন্তেকাল

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৩৭, ৫ জানুয়ারি ২০২৫
সাংবাদিক তৌফিক আলমের বাবার ইন্তেকাল

চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মো. তৌফিক আলম চৌধুরীর বাবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম চৌধুরী (৬৯) আর নেই। শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১ টায় চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের মধ্যম কানাইমাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক তৌফিক আলম চৌধুরীর বাবার মৃত্যুতে চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর