চন্দনাইশে স্বর্ণ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশের জামিজুরীতে শম্ভু ঘোষ (৫০) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে দোহাজারী পৌরসভার জামিজুরী বণিকপাড়া গ্রামের নিজ ঘরে এ ঘটনা ঘটে। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে মর্গে পাঠিয়েছে পুলিশ।
শম্ভু ঘোষ দোহাজারী পৌরসভার জামিজুরী বণিকপাড়া গ্রামের হিমাংশু বিমল ঘোষের ছেলে।
স্ত্রী তুলশী ঘোষের বরাত দিয়ে পুলিশ জানায়, দোহাজারী সামশুদ্দিন সুপার মার্কেটে স্বর্ণের দোকান ছিল শম্ভু ঘোষের। তবে প্রচুর ঋণগ্রস্থ হওয়ায় গেল ডিসেম্বরে সেটা ছেড়ে দেয়া হয়। এরপরে একই বাজারের খাঁন প্লাজায় স্বর্ণ দোকানে কাজ করতেন। তবে হতাশাগ্রস্ত শম্ভু ঘোষ প্রায় মদ্যপ অবস্থায় থাকতেন এবং স্ত্রীর সঙ্গে সারাক্ষণ ঝগড়া করতেন। মঙ্গলবার রাত ৯ টার দিকেও মদ খেয়ে স্ত্রীকে মারধরের চেষ্টা চালায় এবং ঘরের জিনিসপত্র ভাংচুর করে।
পুলিশ আরও জানায়, এ সময় স্ত্রী তার সন্তানদের নিয়ে ভাসুরের ঘরে চলে যায়। আজ বুধবার সকাল ৯টার দিকে বাবাকে দেখার জন্য বড় ছেলে ছেলে সুর্য ঘোষকে পাঠান স্ত্রী তুলশী ঘোষ। ছেলে এসে জানায়, সে ভাঙ্গা জানালা দিয়ে দেখেছে, তারা বাবা দাঁড়িয়ে আছে। এটা শুনে স্ত্রী আশপাশের লোকজন নিয়ে এসে দেখেন তার স্বামী বসতঘরের বিমের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। পরে চন্দনাইশ থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ভিকটিম শম্ভু ঘোষ হতাশাগ্রস্ত হয়ে নেশাগ্রস্থ অবস্থায় থাকতেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














