চন্দনাইশে এক রাতে চার গরু চুরি
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশের বরকলে একরাতে এক কৃষকের সাড়ে ৮ লাখ টাকা মূল্যের চার গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল আলমের বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত নুরুল আলম ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক। তিনি জানান, শনিবার রাত তিনটা পর্যন্ত গরুগুলো নতুন বাড়ির টিনশেডের গোয়াল ঘরে ছিল। কিন্তু আজ রবিবার (১৯ জানুয়ারি) সকাল ৬ টার দিকে দেখি গোয়াল ঘরের তালা ভেঙে কে বা কারা গরুগুলো চুরি করে নিয়ে গেছে। গরু চুরির বিষয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বরকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীলিপ ভট্টাচার্য্য ।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গরু চুরির বিষয়ে মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














