Cvoice24.com

বিজিসি ট্রাস্ট হসপিটালের শিশু ওয়ার্ডে সেমিনার-লাইব্রেরি উদ্বোধন 

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৪৫, ২৮ জানুয়ারি ২০২৫
বিজিসি ট্রাস্ট হসপিটালের শিশু ওয়ার্ডে সেমিনার-লাইব্রেরি উদ্বোধন 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের শিশু ওয়ার্ডে চিকিৎসকদের জন্য সেমিনার রুম ও লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সেমিনার রুম ও লাইব্রেরি উদ্বোধন করেন ট্রাস্টের বোর্ড সদস্য ফাহিম উদ্দিন আহমেদ আরিফ।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অরুপ দত্ত বাপ্পীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন হসপিটালের পরিচালক ডা. এ কে এম আরিফ উদ্দিন আহমেদ ও শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পি কে মজুমদার।

ডা. এস এম জাহেদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ডা. মুহাম্মদ তৌফিক উল আলম। 

বক্তারা বলেন, রোগী দেখার পাশাপাশি নিত্য নতুন চিকিৎসা পদ্ধতি ও তথ্য উপাত্ত নিয়ে চিকিৎসকদের মতবিনিময় ও গবেষণা করা অতন্ত জরুরি। তাই এ ধরনের সেমিনার হল ও লাইব্রেরি প্রতিষ্ঠানের চিকিৎসার মান উন্নয়নে সহায়ক হবে। যা রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর