ফটিকছড়িতে মসজিদের পুকুরে ভাসছিল বৃদ্ধার মরদেহ
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ড বারৈয়ারহাট জামে মসজিদের পুকুরে মরদেহটি ভেসে ওঠে। তবে তিনি কীভাবে মারা গেছেন তা তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মসজিদের পুকুরে মরদেহটি ভাসতে দেখে তারা থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা এহসান। তিনি বলেন, ‘ওই নারী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ইউনুস মেম্বার বাড়ির বাসিন্দা বলে জানতে পেরেছি।’
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














