Cvoice24.com

বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৪৭, ১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত স্মৃতিস্তম্ভে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ আলী চৌধুরী, এস এম আক্কাছ উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ রফিকুল ইসলাম, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ ইউছুপ আরাফাত, নুরুল আবছার নুরী, সাইফুল ইসলাম, মোহাম্মদ ওবাইদুল আকবর রুবেল প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য গৌরব, যা আমাদের দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের পরিচায়ক। আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ কখনও ভুলব না। তাদের অবদান চিরকাল জাতির হৃদয়ে বেঁচে থাকবে।

এ সময় তারা বলেন, আসুন — আমরা নিজেদের শপথ করি যে, দেশকে এগিয়ে নিয়ে যাব এবং জাতির মুক্তিযুদ্ধের চেতনা কখনও ম্লান হতে দেব না।

শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর