Cvoice24.com

নানা কর্মসূচিতে ফটিকছড়িতে বিজয় দিবস উদযাপন

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:৫৯, ১৬ ডিসেম্বর ২০২৪
নানা কর্মসূচিতে ফটিকছড়িতে বিজয় দিবস উদযাপন

চট্টগ্রামের ফটিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে প্রথম প্রহরে ‘স্পর্ধিত অংহকারে’ উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয়  কার্যক্রম। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের পক্ষে পুষ্পস্তপক অর্পণ করা হয়। পরে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠে আয়োজন হয় বিজয় মেলার।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শহীদ শফিকুন নুর বীর প্রতীক মিলনায়তনে ইউএনও মো মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আমিনুল হক, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা জাগির হোসেন, মুক্তিযোদ্ধা বজল আহমদ, সহকারী কমিশনার (ভূমি), মো. মেসবাহ উদ্দিন, ফটিকড়ি থানার অফিসার্স ইনচার্জ নুর আহমদ, ভুজপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ অর্জুন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, ফটিকছড়ি জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু, ভুজপুর আমির অধ্যাপক জাহাঙ্গীর, ফটিকছড়ির নায়েবে আমির এডভোকেট ইসমাইল গণি, বিএনপি নেতা মহিউদ্দিন আজম তালুকদার, ফটিকছড়ি জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইউছুফ বিন সিরাজ, নাজিরহাট পৌর জামায়াতের সভাপতি বায়জীদ হোসেন আমির প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন মহান বিজয় দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর