Cvoice24.com

ফটিকছড়ি আ.লীগের দপ্তর সম্পাদক আবুল কাসেম গ্রেপ্তার

সিভয়েস২৪ ডেস্ক
১৩:১৩, ১ জানুয়ারি ২০২৫
ফটিকছড়ি আ.লীগের দপ্তর সম্পাদক আবুল কাসেম গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল কাসেম (৭৫) মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফটিকছড়ি থানা পুলিশ।

গ্রেপ্তার মুহাম্মদ আবুল কাসেম মেম্বার ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের বিরুদ্ধে অক্টোবরে ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ হেলাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে আবুল কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর