নাজিরহাট পৌরসভার উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও শীতার্ত এতিম শিশুদের মাঝে ৮৪২টি কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন প্রধান অতিথি থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় পৌর প্রশাসক সহায়ক কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মণ্ডল অপু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আবসার, সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














