Cvoice24.com

ফটিকছড়িতে তিন বেকারিকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৫৩, ১৪ জানুয়ারি ২০২৫
ফটিকছড়িতে তিন বেকারিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন অপরাধে তিন বেকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পাঁচ পুকুরিয়া এলাকায় আল মামুন বেকারি এবং নাজিরহাট এলাকায় মাবিয়া বেকারি ও  আল মক্কা বেকারিতে অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন। অভিযানে বিএসটিআই ও ফটিকছড়ি থানা পুলিশ সহায়তা করে।

এ সময় পণ্যের মোড়কে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে আল মামুন বেকারিকে ৫০ হাজার, মাবিয়া বেকারিকে ১ লাখ ও আল মক্কা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর