Cvoice24.com

ফটিকছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৫৩, ১৫ জানুয়ারি ২০২৫
ফটিকছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৪৬তম বিজ্ঞান মেলা। বুধবার (১৫ জানুয়ারি) মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তির প্রজেক্ট উপস্থাপন করে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর