হাটহাজারী কলেজ বিএনসিসির সেকেন্ড লেফটেন্যান্ট হলেন প্রভাষক আবু তালেব
সিভয়েস২৪ ডেস্ক
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের কমান্ডার পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) মো. আবু তালেব ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ পদে পদোন্নতি পেয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান।
আগামী ১৬ নভেম্বর রেজিমেন্ট সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি র্যাঙ্ক ব্যাচ পরিধান করবেন। এতে বিএনসিসি'র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান (এনডিসি, পিএসসি) উপস্থিত থাকবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে, গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।
আবু তালেব হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সী মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ ছেলে। তিনি হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














