হাটহাজারীতে তাফসীরুল কুরআন মাহফিল শুরু ৩০ অক্টোবর
হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু হবে ৩০ অক্টোবর। এ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে মাহফিল আয়োজনকারী আল আমিন সংস্থা। সভায় মাহফিল সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন সংস্থার নেতৃবৃন্দ।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, প্রতি বছর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল শুনতে সারা দেশের তৌহিদী জনতা অপেক্ষায় থাকে। অনেকে দূরদুরান্ত থেকে মাহফিলে উপস্থিত হন। যারা আসতে পারেন না তারা মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনে থাকেন। তাই মাহফিলের সারমর্ম তথা কুরআনের আলোচনা যাতে সকল ধর্মপ্রাণ মানুষের কাছে পৌঁছায় প্রচারের মাধ্যমে সে সহযোগিতা সাংবাদিকরা করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দগণ।
মাহফিল নিয়ে সার্বিক আলোচনা করেন আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ।
এ সময় প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি জসিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি হাবিবুল হক বিন খালেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল করিম, সমাজ কল্যাণ সম্পাদক ওজাইর আহমদ হামিদী, মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ইসতিয়াক সিদ্দিকী ও নিজাম সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিল চলাকালীন যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














