Cvoice24.com

হাটহাজারীতে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৫ দোকানির জরিমানা

হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:২৮, ২৯ অক্টোবর ২০২৪
হাটহাজারীতে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৫ দোকানির জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার আইনে পাঁচ দোকান মালিককে সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন। 

তিনি জানান, অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের মেয়াদোত্তীর্ণ সহ একাধিক অপরাধে সাড়ে আট হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়। অভিযান চলাকালে প্রত্যেক দোকানে আবশ্যিকভাবে পণ্যক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে— যোগ করেন তিনি।

অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মচারিরা সহযোগিতা করেন। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর