Cvoice24.com

হাটহাজারীতে কৃষক লীগ নেতা সালাম গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:০৩, ৪ নভেম্বর ২০২৪
হাটহাজারীতে কৃষক লীগ নেতা সালাম গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম (৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৩ নভেম্বর) উপজেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম উপজেলার মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে তাকে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর