হাটহাজারী ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিমানবন্দরে গ্রেপ্তার
সিভয়েস২৪ ডেস্ক
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র।
জানা গেছে, ৫ আগস্টের পর হাসান গোপনে সংযুক্ত আরব আমিরাতে চলে যান। তবে এরইমধ্যে কয়েকবার দেশে গোপনে আসা–যাওয়া করেন তিনি। বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশের নজরে আসলে তারা ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশনকে বিষয়টি অবগত করেন। বুধবার রাতে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানাকে জানায়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ গিয়ে হাসানকে নিয়ে আসে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলাসহ পাঁচটি মামলার খবর পাওয়া গেছে। আরো আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














