Cvoice24.com

হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সভা 

হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৪৭, ২২ নভেম্বর ২০২৪
হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সভা 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ইউনিয়ন কমিটির প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হাটহাজারী বাসস্ট্যান্ডস্থ এক রেস্টুরেন্টে উপজেলা পূজা পরিষদের আহবায়ক মাস্টার অশোক কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সদস্য সচিব উজ্জ্বল দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ, মাস্টার বিজয় দত্ত,টিটু তালুকদার, সদস্য সুভাষ নাথ, প্রিয়াশীষ চক্রবর্তী, শিমুল নাথ, বাসু ধর, প্রকাশ শীল, জয়টু কুমার শীল, গোকুল মল্লিক,অরুন কুমার নাথ, নয়ন চৌধুরী, অশোক দে, সন্জীব কুমার নাথ,পরিমল কুমার নাথ, বাবলা সরকার, লিটন ধর, বিধান নাথ, সুমন কান্তি শীল, সন্জীব নাথ, সুভাষ দেবনাথ,শিবুরাম কৃষ্ণ দে, ঝন্টু নাথ, কানু কান্তি নাথ, জয়জিৎ তালুকদার, লিংকন কান্তি পালিত ও রিটন মহাজন প্রমুখ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর