Cvoice24.com

বিজয় দিবসে এবি পার্টির শ্রদ্ধাঞ্জলি 

হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:২১, ১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসে এবি পার্টির শ্রদ্ধাঞ্জলি 

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা শহীদ মিনারে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের প্রতিও গভীর শ্রদ্ধা-সমবেদনা জানানো হয়।  

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. দিদারুল আলম বলেন, ‘বিজয়ের এই দিনটি আমাদের গর্বের এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সাক্ষ্য। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা’।

তিনি বলেন,  ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে একটি বৈষম্যহীন, সুশাসিত ও মানবিক বাংলাদেশ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ’।

 এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন ম জিয়াউল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ও মোরশেদ আলম চৌধুরী, মো. জয়নাল আবেদীন, মো. রিদুয়ান, মো. মাসুদ, গোলাম কিবরিয়া, ডা. সজিব ও ডা. সঞ্জয় নাথ প্রমুখ।  

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর