হাটহাজারীতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) হাটহাজারী এটিআই অডিটোরিয়ামে সবুজকানন শাখা এই সুবর্ণজয়ন্তীর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গবেষক অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের। তিনি এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, ‘আগামী দিনের আদর্শিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে এই সংগঠনের কাজকে আরো গতিশীল করা সময়ের দাবি। শিশু কিশোরদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে শেখান তাহলে জাতি বদলে যাবে।’
হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আসরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আরিব মাহমুদ। অফিস সম্পাদক নুরন্নবী সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহফুজুর রহমান ও রাহেনুল ইসলাম।
সংগঠক আবু নোসাইব মো. আকিবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করে শিশু সালসাবিল ফারহিন জান্নাহ। পরে সুবর্ণজয়ন্তীর থিম সং প্রদর্শন করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














