Cvoice24.com

লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা 

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৩৪, ১২ নভেম্বর ২০২৪
লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা 

চট্টগ্রামের লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) লোহাগাড়া সদরস্থ এক কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী। 

তিনি বলেন, ‘উপজেলা বিএনপিতে ঐক্যের বিকল্প নেই। দলের বৃহত্তর স্বার্থে সবাইকে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে একই মঞ্চে ঐক্যবদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম. আবদুর রহিম। 

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম-সাধারণ সম্পাদক এজিএম মফিজুর রহমান, বিএনপি নেতা আলমগীর চৌধুরী, সোহেল আরিফ, নুরুল আলম কোম্পানী, মো. জাহাঙ্গীর আলম, হারেছ কোম্পানি, মোস্তাফিজ কোম্পানি, জাহেদ হোসাইন, দুবাই যুবদল সভাপতি মো. শাহিন, উপজেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল-নোমান, ইকবাল বাহার ফয়সাল, সাবেক ছাত্রনেতা আবু তাহের চৌধুরী, মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কুতুব উদ্দিন, বার আউলিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলনেতা মিজানুর রহমান প্রমুখ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর