লোহাগাড়ায় কমিউনিটি ট্রাফিক নিয়োগ
লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ দিয়েছে ওই এলাকার হকার ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নিয়োগকৃত কমিউনিটি ট্রাফিক পুলিশদের হাতে পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান।
এ সময় বটতলী হকার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. শহিদুল আলম, সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক কাইছার হামিদ ও অর্থ সম্পাদক আবু ইউসুফ উপস্থিত ছিলেন।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাসান বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামে বটতলী স্টেশন ব্যস্ততম একটি মিনিশহর। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এই শহর ভেদ করে গেছে। সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ দিয়ে হকার সমিতি মহত্বের পরিচয় দিয়েছে। এই উদ্যোগকে সকলের সাধুবাদ জানানো উচিত।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














