Cvoice24.com

এলডিপি নেতাকর্মীদের কোনো চক্রান্তে পা দেয়া যাবে না : এম এয়াকুব আলী

সিভয়েস২৪ ডেস্ক
১১:১৭, ৩০ নভেম্বর ২০২৪
এলডিপি নেতাকর্মীদের কোনো চক্রান্তে পা দেয়া যাবে না : এম এয়াকুব আলী

নিজ দলের নেতাকর্মীদের কোনো চক্রান্তের ফাঁদে পা না দিতে আহবান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরই। চট্টগ্রামে হত্যাকাণ্ড ও নাশকতায় যারা জড়িত তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’ 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি যেসব উগ্রবাদী গোষ্ঠি ধর্মের নামে নাশকতা ও তাণ্ডব চালিয়ে মানুষ হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে দেশে দাঙ্গা বাঁধাতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

উপজেলার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন এলডিপির সভাপতি আবদুল গনী সওদাগর। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, বিশেষ অতিথি উপজেলা সভাপতি লিয়াকত আলী চৌধুরী, জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির চৌধুরী, জেলা গণতান্ত্রিক যুবদলের আহবায়ক একরাম হোসেন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস চৌধুরী, এলডিপি নেতা আইযুব আলী, গাজী আমির হোসেন, উপজেলা এলডিপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, কেউচিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এলডিপি নেতা মো. আনোয়ারুল আলম, জাহাঙ্গীর আলম, নুরুল আলম, নাজিম উদ্দীন, নজির মেম্বার,সিদ্দিক আহমদ, তাজুল ইসলাম কাজল, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া, গণতান্ত্রিক যুবদল নেতা হেলাল উদ্দিন, আব্দু রহিম, নুর হোছাইন, গণতান্ত্রিক স্বেচ্চাসেবক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ওসমানী সিকদার প্রমুখ।

সম্মেলনে আবদুল গনি সওদাগরকে সভাপতি, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সহ সভাপতি, মোহাম্মদ আনোয়ার হোসাইন সওদাগর সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মনসুর আলম সাংগঠনিক সম্পাদককে ইউনিয়ন এলডিপির কমিটি গঠন করা হয়।

একই সঙ্গে মোহাম্মদ ফরহাদ উদ্দিন রিপনকে সভাপতি, মোহাম্মদ কামাল সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ দেলোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল ও মো. নুরুল আলমকে সভাপতি, মোহাম্মদ আবদুর রহিম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ওসমান সাংগঠনিক সম্পাদককে গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর