লোহাগাড়ায় চোলাই মদসহ কারবারি ধরা
লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে সুজন কর্মকার (৩৬) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ৩২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শেখ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার সুজন কর্মকার উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর জলদাশ পাড়ার সুকলাল কর্মকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই রাইহান বেপারী বলেন, ‘লোহাগাড়া সেনা ক্যাম্পের পক্ষ থেকে সুজন কর্মকার নামের এক মাদকব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দায়েরের পর শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে’।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














