Cvoice24.com

মায়ানী শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৩০, ৮ ডিসেম্বর ২০২৪
মায়ানী শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান (৫৩) ইন্তেকাল করেছেন। রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবু সুফিয়ান একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালা মিয়া হাজি বাড়ির মৃত রসুনউজ্জামানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. ইউনুস বলেন, ‘স্যার সকাল সাড়ে ৯ টায় স্কুলে আসেন। হঠাৎ অসুস্থতাবোধ করছেন আমাকে জানালে আমরা দুই সহকর্মী স্যারকে স্থানীয় সেবা হাসপাতালে নিয়ে যাই। সেখানে দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।’ 

জানা গেছে, আবু সুফিয়ান ১৯৯৪ সালে ধর্মীয় শিক্ষক হিসেবে শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ২০১৬ সালে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি পান। পরে ২০২২ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে আমৃত্যু দায়িত্ব পালন করেন। 

এছাড়াও তিনি পশ্চিম মায়ানী খোনারপাড়া জামে মসজিদের খতিব, পশ্চিম মায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও শফিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সদস্য ছিলেন।  

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর