প্রজন্ম মিরসরাই’র নতুন সভাপতি ইমাম, সম্পাদক নকিব
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্গ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মীরসরাইয়ের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে ইমাম হোসেন ও সাজিদ হাসান নকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে রহিম উদ্দিন, সহ সভাপতি পদে তৌহিদুল হাসান, মিনহাজ উদ্দিন, শাহেদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত হোসেন, ইমতিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ইমাম হোসেন রিপাত, শরীফুল ইসলাম মুন্না, পারভেজ হাসান, মুহাম্মদ আরাফাত উদ্দিন, অর্থ সম্পাদক পদে জয় বড়ুয়া আদি, সহ অর্থ-সম্পাদক পদে জহির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাকিব মাহিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাহাদ হোসেন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে রিয়াজ উদ্দিন নকিব, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে মো. সাকিব, দপ্তর সম্পাদক পদে শাহ মুহাম্মদ মঈন উদ্দিন, সহ দপ্তর সম্পাদক পদে আজিজুল হাকিম রিয়াজ, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক পদে রাশেদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনি, সমাজকল্যাণ সম্পাদক পদে ওমর ফারুক শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইকবাল এইচ ইমন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে সাদেক হোসেন রোহান, কার্যকরী সদস্য পদে শাহারিয়া হোসেন আবির, রিয়াদুল হক রিয়াদ, তৌহিদুল ইসলাম নিশান, রিফাত উদ্দীন, নুর মোহাম্মদ জাকারিয়া, ফয়সাল মাহমুদ সানজিদ।
নির্বাচিত কমিটি আগামী বছরের ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
প্রসঙ্গত, ‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি, সুশিক্ষিত মিরসরাই গড়ি’ এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে ২০১১ সাল থেকে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় শিক্ষামূলক সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে প্রজন্ম মিরসরাই।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














