Cvoice24.com

আবুতোরাব বাজারের আহ্বায়ক কমিটি গঠিত

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৪
আবুতোরাব বাজারের আহ্বায়ক কমিটি গঠিত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজার উন্নয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) রাতে এক সভায় সবার মতামতের ভিত্তিতে আগামী ৬ মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। 

এতে মোহাম্মদীয়া রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী এম হেলাল উদ্দিনকে আহ্বায়ক ও ইমাম টেলিকমের স্বত্বাধিকারি ইমাম হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন— ওসমান গনি, মো. আব্দুল্লাহ, মো. কাইয়ুম খান, ফিরোজ খান, বাসু বনিক।

সভায় মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সদস্য সচিব মো. আলাউদ্দিন, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রবি উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর