Cvoice24.com

জোরারগঞ্জে চোরাই ডিজেল ভর্তি পিকআপসহ গ্রেপ্তার ১

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:০০, ৮ জানুয়ারি ২০২৫
জোরারগঞ্জে চোরাই ডিজেল ভর্তি পিকআপসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাই ডিজেলভর্তি পিকআপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাশেদুল ইসলাম ওই ইউনিয়নের পরাগলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মঙ্গলবার রাত ১২ টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মন্তাননগর রেল লাইনের পশ্চিম পাশে মৃত মফিজ উদ্দিনের বাড়ির সামনে একটি পিকআপ গাড়িতে চোরাই ডিজেল বোঝাই করা হচ্ছে- গোপনে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে রাশেদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ওই গাড়িতে থাকা ৫৪০ ( আনুমানিক মূল্য ৫৬ হাজার ১ শ ৬০ টাকা) লিটার চোরাই ডিজেলসহ পিকআপটি জব্ধ করা হয়। 
 
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে-জানান পুলিশের এই কর্মকর্তা।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর