মিরসরাইয়ে আলোকিত যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত যুব সংঘের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) এ উপলক্ষে উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পালন করে সংগঠনটি।
কর্মসূচির মধ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নেয় প্রায় এক হাজার দরিদ্র ও অসহায় মানুষ। তাদের চিকিৎসা প্রদান করেন ৮ এমবিবিএস ডাক্তার। এছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্ত একশ দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
গুণীজন সংবর্ধনায় সংগঠনটির সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সদস্য নুর মোহাম্মদের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও আবুতোরাব জেড ফোর্সের প্রতিষ্ঠাতা এম হেলাল উদ্দিন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম আলাউদ্দিন, মিরসরাই থানা সংগ্রাম ও উন্নয়ন কমিটির সমন্বয়ক মো. আশরাফ উদ্দিন, আলোকিত যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ওমর ফারুক, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রবি, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক মো. সাহেদ আহসান, ওই কলেজের শিক্ষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেন, হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনি প্রমুখ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














