Cvoice24.com

সারোয়াতলীতে পাঁচ বসতঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১৫:২৩, ২৩ নভেম্বর ২০২৪
সারোয়াতলীতে পাঁচ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচ পরিবারের বসতঘর। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও শীতের এই সময়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সারোয়াতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খুইল্ল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
 
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা মো.সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের টিনশেড মাটির তৈরি ৫টি পরিবারের বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে আমাদের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। 

তিনি আরও জানান, আগুনে পরিবারগুলোর আনুমানিক ৪ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, তবে এসময় আরও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর