রাঙ্গুনিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
যানজট নিরসনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ নভেম্বর) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সড়কের পাশে টিনের তৈরি ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং যানবাহন পার্কিংয়ের জন্য কিছু জায়গা সমান করে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। যানজট নিরসনে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














