Cvoice24.com

আনোয়ারায় দুই অবৈধ বালুমহালের মালিককে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:২৫, ১০ ডিসেম্বর ২০২৪
আনোয়ারায় দুই অবৈধ বালুমহালের মালিককে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালুমহাল গড়ে তোলায় দুই জনকে লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘উপজেলার জুঁইদন্ডী ও বরুমচড়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বরুমচড়ার মোহাম্মদ আবছার ও জুঁইদন্ডীর আব্দুল কুদ্দুসকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিষয় নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, ‘মোবাইল কোর্ট পরিচালনায় থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর