Cvoice24.com

পটিয়ায় কেডিএসের শীতবস্ত্র বিতরণ 

সিভয়েস২৪ ডেস্ক
২১:৪৫, ২০ ডিসেম্বর ২০২৪
পটিয়ায় কেডিএসের শীতবস্ত্র বিতরণ 

'দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ অত্যধিক কষ্ট পাচ্ছেন। শীত এলেই তারা ঠান্ডায় কাতর হয়ে যায়। খাবার থেকেও তাদের শীত নিবারণ করা জরুরি হয়ে পড়ে। এই তীব্র শীতে আমাদের দায়িত্ব তাদের জন্য কিছু করা।'

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে পটিয়া সাঁইদাইর গাউসিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ২৫ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন। 

পটিয়া উপজেলার সাঁইদার, বুধপুরা, জিরি, হরিণখাইন, কাশিয়াইশ, আশিয়া, গোরনখাইন, মহিরা, ভান্ডারগাঁও, বেলখাইন, বরলিয়া, কুসুমপুরা, বিনিনিহারা, কৈয়গ্রাম, মালিয়ারা, মহিরা, কর্তলা, পিঙ্গলা, পুরিক্তা, উত্তর দেয়াংসহ ১৭ ইউনিয়নের প্রায় ২৫ গ্রামের অসহায় ও শীতার্তদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। 

খলিলুর রহমান আরো বলেন, ‘মানবতার সেবা করা সবচেয়ে বড় এবাদত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সবাইকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তাই আসুন, তাদের দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য শীতবস্ত্র ব্যবস্থা করি’। 

তিনি বলেন, ‘আমাদের একটু সহায়তায় তারা তাদের কষ্ট লাঘব করতে পারবে। আমরা গরিব, অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকব’। 

এ সময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক আহমদ, মো. হাসেম চৌধুরী, এবিটসের সভাপতি ইদ্রিচ অপু, সাইফুল ইসলাম, কেডিএস গ্রুপের কাজল বড়ুয়া প্রমুখ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর