Cvoice24.com

পটিয়ায় কৃষকের হাটের যাত্রা শুরু

সিভয়েস২৪ ডেস্ক
১৯:৪৫, ২৫ অক্টোবর ২০২৪
পটিয়ায় কৃষকের হাটের যাত্রা শুরু

চট্টগ্রামের পটিয়ায় ‘ন্যায্য মূল্যের কৃষকের হাট’ এর যাত্রা শুরু হয়েছে।  এই হাটে কৃষকরা সরাসরি মাঠ থেকে তাদের পণ্য বাজারে নিয়ে এসে বিক্রি করার সুযোগ পাবেন। আর ক্রেতারাও সুলভ মূল্যে তাদের পছন্দের পণ্য কিনে নিয়ে যেতে পারবেন। ফলে তুলনামূলকভাবে কমদামে পণ্য কিনে লাভবান হবেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। 

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা চত্বরে এ কৃষকহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দীন ভুঞা জনী। 

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নাগরিকদের হাতে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ হাট চালু করা হয়েছে। এ বাজারে কোন হাসিল বা ইজারা ফি নেয়া হবে না। এ কার্যক্রম আগামী তিনমাস পর্যন্ত চলমান রাখার পরিকল্পনা রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, প্রাণী কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ, সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিদুওয়ান সিদ্দিকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর