Cvoice24.com

পটিয়া কৃষক দলের বর্ধিত সভায় সমাবেশ সফল করার তাগিদ

সিভয়েস২৪ ডেস্ক
১৩:৪৭, ২৪ নভেম্বর ২০২৪
পটিয়া কৃষক দলের বর্ধিত সভায় সমাবেশ সফল করার তাগিদ

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

পৌর কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নুর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান মায়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মহসীন চৌধুরী রানা।

প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন, যুগ্ম আহ্বায়ক শফিউল করিম শফি, উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুল আলম পারভেজ ও পৌরসভা কৃষক দলের সদস্য সচিব আলমগীর আলম। 

বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম খান, পৌর কৃষক দল নেতা ইলিয়াস খান, উপজেলা যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম বাবু, আবছার উদ্দিন, মো. দিদার, দেলোয়ার মেম্বার, জসিম উদ্দিন,আবদুল মান্নান,আলী আজগর সোহেল, শওকত আলী খান, শাহীন আলম, নেচার উদ্দীন রিপাত, ফয়জুল কবির সোহেল, নাছির উদ্দীন পৌরসভা যুগ্ম আহ্বায়ক আমির হোসেন ও নুরুল ইসলাম বাশি প্রমুখ। 

সভায় কেন্দ্র ঘোষিত তিন মাসব্যাপী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কৃষক সমাবেশে কর্মীর চেয়ে প্রকৃত নারী ও পুরুষ কৃষকদের উপস্থিতি বাড়ানোর জন্য তাগিদ দেওয়া হয়। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর