Cvoice24.com

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১৬:০০, ২ নভেম্বর ২০২৪
রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত শাহেদুল ইসলাম মানিক (২৩) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (২ নভেম্বর) ভোরে নগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহেদুল ইসলাম মানিক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মসজিদ গলি এলাকার মৃত আব্দুল সফুরের ছেলে। তিনি পেশায় গ্যারেজ মিস্ত্রি ছিলেন। 

জানা গেছে, শাহেদুল ইসলাম মানিক উপজেলার ঘাটচেক এলাকার একটি গ্যারেজে কাজ করতেন।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে গ্যারেজের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নগরের এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর